বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিরণ বালা (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ইটখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের এক ব্যক্তি তার পুকুরের মাছ চুরি বন্ধ করতে বিদ্যুতের খোলা জিআই তার দিয়ে সংযোগ দেয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কিরণ বালা ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ সময় উদ্ধার করতে গিয়ে কিরণ বালার ছেলে রথিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।নীলফামারী ওসি আবু আক্কাস আহম্মেদ জানান, ওই গ্রামের হাসানুর রহমান তাঁর পুকুরে খোলা জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেন। কিরণ বালা ওই পথ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় কিরণ বালার স্বামী ধীরেন চন্দ্র বাদী হয়ে মামলা করেছেন।