প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের ঢাকা বাইপাস সড়কের ললাটি এলাকায় গতকাল শনিবার রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি ওঠানোর সময় রড বিদ্যুতের লাইনে লেগে যায়। এতে ট্রাকটির চালক হালিম মিয়া (২৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আরও দুজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি। হালিম মিয়া ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরকান্দি গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, হালিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।