বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের খানবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনতাহা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মুনতাহা চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় ঘরের বারান্দায় টানানো তার থেকে কাপড় আনতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুনতাহা শহরের আল-আমিন মডেল মাদ্রাসার শিক্ষক মাহবুবুর রহমানের মেয়ে। মুনতাহার বাবা বলেন, সকালে মুনতাহা বিদ্যালয়ে যাওয়ার জন্য বারান্দায় টানানো তার থেকে কাপড় আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।