বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদ আলী (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ও তারের সঙ্গে ডিশের তার যুক্ত করা ছিল। সোমবার ভোরে দমকা বাতাসে ওই তার ছিঁড়ে বিদ্যুতায়িত অবস্থায় রাস্তায় জমে থাকা পানিতে পড়ে। স্কুল থেকে ফেরার পথে গ্রামের তাজ উদ্দিনের ছেলে মাহমুদ আলী ওই তাঁরে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।