প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ধারাই গ্রামের সাজু মিয়ার ছেলে। ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাব্বী আবদুল্লাহ বলেন, সুজন গতকাল দুপুরে বাড়ির উঠানে বিদ্যুৎচালিত মোটর দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ নিয়ে সাদুল্যাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি