বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদরের কিসামত চড়াইখোলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় শফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।