বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর নলকূপ বসানোর সময় বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন তারে স্পৃষ্ট হয়ে খুলনার রূপসা উপজেলার শিরগাতি এলাকায় গত সোমবার রাত আটটার দিকে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিরগাতি এলাকায় মালেক পাইকের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। সিঁড়ি বানানোর জন্য মাটিতে বাঁশ পুঁতে উঁচু করার সময় বাঁশটি তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে যায়। তখনই ঠিকাদার গফ্ফার হোসেন (৩৫), শ্রমিক বেল্লাল শিকদার (৩০), মো. লিটন (২৫), আবদুর রাজ্জাক (২২), রাসেল হোসেন (২২), জামাল হোসেন (২৫) ও মো. শহীদ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গফ্ফার, বেল্লাল ও লিটন মারা যান।