বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরার আশাশুনি ও পটুয়াখালীর দুমকি উপজেলায় দুই গৃহবধূ এবং ফরিদপুরের চরভদ্রাসনে এক ইজিবাইকচালক মারা গেছেন। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আরআর কাদাকাটি গ্রামে গতকাল সকাল সোয়া ১০টার দিকে রেফ্রিজারেটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না পারভিন (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা গ্রামে বিয়েবাড়িতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেনারেটরের বিদ্যুতের তারে জড়িয়ে হোসনেয়ারা বেগম (৫২) নামের নারীর মৃত্যু হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধু শিকদারের ডাঙ্গী গ্রামে গতকাল বেলা দুইটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কার্তিক চন্দ্র ভূঁইয়া (৩৮) নামের এক ইজিবাইকচালক।