বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকায় গত শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়া দুই ব্যক্তি আশঙ্কামুক্ত। নগরের বায়েজিদ থানার বালুছড়া এলাকায় জনৈক বিভূতিভূষণের বাড়িতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এ ঘটনায় বায়েজিদ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া তিনজন হলেন মিঠুন মহাজন (২৫), তাঁর ভাই ছোটন মহাজন (১৮) ও মিঠু (৩২)। মিঠু শ্রমিক বলে জানা গেছে।