বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্ন্যাসী গ্রামে গতকাল শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনসহ তিন নারীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: রোকেয়া বেগম (৫০), তাঁর ছেলের স্ত্রী সোনা বেগম ও তাঁদের প্রতিবেশী রুমালী বেগম (৫০)।খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জমির উদ্দীন আহমেদ ও স্থানীয় ব্যক্তিরা জানান, সন্ন্যাসী গ্রামের মাহিদুরের বাড়ির আঙিনার কাপড় শুকানো তার বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে সেই তার ধরে দাঁড়ানোর সময় মাহিদুরের স্ত্রী রোকেয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সোনা বেগম ও রুমালী বেগম। স্থানীয় লোকজন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধারের পর শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, দুর্বল তার দিয়ে সংযোগ দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে।