বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষকেরা হলেন ওই গ্রামের আবদুস সামাদের ছেলে শাহিন মিয়া (২২) ও আশরাফুল ইসলাম (৩৫)।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই দুই ব্যক্তি গ্রামের একটি ধানের খেতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় সেখানে আগে থেকে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।