বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাইবান্ধার সাদুল্যাপুরে মাদ্রাসাছাত্র এবং নীলফামারীর জলঢাকায় কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো মাদ্রাসাছাত্র রবিউল ইসলাম (১৭) ও কলেজছাত্র নাসির উদ্দীন (১৮)।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে গতকাল শনিবার বিকেলে নিজ বাড়িতে টেলিভিশনে ডিশের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম মারা গেছে। সে জামুডাঙ্গা গ্রামের আনছার আলীর ছেলে। সে উপজেলার নিয়ামতনগর এন ইউ দাখিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিল।
এদিকে জলঢাকায় উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা তালতলা গ্রামে শুক্রবার বিকেলে এক ব্যক্তির নতুন একটি দোকানঘর স্থাপনের কাজ চলছিল। নাসিরসহ কয়েকজন তাঁর কাজে সহযোগিতা করছিলেন। এ সময় ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে দোকানঘরের ছাউনির টিনের সংযোগ হয়ে বিদ্যুতায়িত হয় ঘরটি। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় নাসির উদ্দীন। নাসির ওই গ্রামের মমির উদ্দীনের ছেলে। তিনি জলঢাকা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।