বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু ও এক কলেজ ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক কলেজছাত্র এবং নাটোর সদর উপজেলায় এক শিশু গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার বগুড়ার ধুনট উপজেলায় একইভাবে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
বাগাতিপাড়া উপজেলার বাটিকামারী গ্রামের কলেজছাত্র সোহাগ আলী (১৭) গতকাল দুপুরে তাদের বাড়ির টিনের চালে উঠে বিদ্যুতের সংযোগ মেরামত করছিল। একপর্যায়ে টিনের চাল বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্ট হেয় ঘটনাস্থলেই সোহাগ মারা যায়। বাগাতিপাড়া গ্রামের নবীর প্রামাণিকের ছেলে সোহাগ স্থানীয় আবদুলপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার হয়বতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জান্নাত হোসেন (৫) তাদের বাড়ির টিনের দরজার পাশে খেলা করছিল। একপর্যায়ে দরজাটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা যায়।
ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে হারুনর রশিদ (১২) দুই বছর আগে তার মাকে হারায়। এরপর তার বাবাও নিরুদ্দেশ হয়ে যায়। তখন থেকে ওই গ্রামে নানাবাড়িতে থেকে বেড়ে উঠছিল হারুন। শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বল খেলছিল হারুন। একপর্যায়ে বলটি ঘরের চালে আটকে যায়। ওই বল আনার জন্য চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হারুন মারা যায়।