বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরমান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার সাদেকপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে আরমান স্থানীয় রসুলপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে বাড়ির পানির পাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে আরমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।একই দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান নামের দশম শ্রেণীর এক ছাত্র মারা গেছে। ওই গ্রামের অলি মিয়ার ছেলে আতিকুর রহমান জগদীশপুর জেসি হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।