বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে গতকাল বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মঞ্জুর রহমান (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঞ্জুর রহমান রুহুল আমিন হাওলাদারের একমাত্র সন্তান। তিনি ভোলা সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়তেন। একই দিন সকালে মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি ওই গ্রামের ওমর আলীর ছেলে।