প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরমালগাঁও গ্রামে গত শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার উত্তর চরভেদারিয়া গ্রামের রফিক ঘরামির ছেলে মোশারফ হোসেন (২৪) ও আলী হোসেন খন্দকারের ছেলে বাপ্পী খন্দকার (২৫)। পুলিশ জানায়, শনিবার রাত আটটার দিকে চরমালগাঁও গ্রামের একটি বাড়িতে নলকূপ স্থাপনকালে লোহার পাইপ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয়।