বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
মৃেতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জালাল উদ্দিন (৫৫) ও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হাশেম মিয়ার ছেলে আলামিন (১৪)।
গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বাইমাইল এলাকার বাসিন্দা আব্বাছ উদ্দিন খোকন জানান, গতকাল বেলা একটার দিকে সিটি করপোরেশনের বাইমাইল কাদের মার্কেট এলাকায় আলামিন বাড়ির উঠানে টাঙানো জিআই তারে কাপড় শুকাতে দিতে যায়। এ সময় জিআই তারের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে গেলে আলামিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। পাশের ঘর থেকে জালাল এ ঘটনা দেখতে পেয়ে আলামিনকে উদ্ধার করতে উঠানে নামেন। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বিদ্যুৎ বন্ধ করে তাঁদের উদ্ধার করে।