বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার হামলাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (৫০) ও আবদুল গফুর (৩৫) নামের দুজনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে বন্যার পানির কারণে উপজেলার রুকনাই বাজার থেকে একটি নৌকায় করে ১২ জন যাত্রী হামলাপাড়া গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি হামলাপাড়ার কাছে পৌঁছালে লাইন থেকে ছিঁড়ে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আবদুর রহমান ও আবদুল গফুর মারা যান। এ সময় হারুন মিয়া, মো. আহালু ও অহেজ উদ্দিন আহত হন। তাঁদের সবার বাড়ি হামলাপাড়া গ্রামে। খবর পেয়ে মেলান্দহের ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে আহত তিনজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।