বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। গতকাল বুধবার এ ঘটনা দুটি ঘটেছে।
কালিয়া উপজেলার বড়দিয়া ডকইয়ার্ডে ট্রলার মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রমিজ উদ্দীন (৩৪) নামের এক যুবকের মুত্য হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। রমিজের বাড়ি লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে।
এদিকে ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামে গতকাল সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আতরখালী গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ঝুমা আক্তার (২৫) ও হাসান মোল্লা (১৭) নামে দুজন আহত হন। ঝুমা আক্তার তারে কাপড় শুকানোর সময় প্রথম তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।