বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে গত বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শিবপুর গ্রামের আনিসুর রহমান (২৮) ও পাবনার ঈশ্বরদী উপজেলার আওপাড়া গ্রামের হাফিজুর রহমান (২৯)। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে তিনজন শ্রমিক সৌরবিদ্যুতের খুঁটি পোঁতার কাজ করছিলেন। এ সময় খুঁটির মাথা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লাগে। এতে ঘটনাস্থলেই আনিসুর মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাফিজুরও মারা যান। পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, শরিফুল ইসলাম নামের আরও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।