বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আগুনিয়াপাড়া গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। একই দিন ঝালকাঠির নলছিটি উপজেলার গোদন্ডা গ্রামে একইভাবে এক যুবলীগ নেতা মারা গেছেন।
শৈলকুপায় নিহত রাজমিস্ত্রির নাম রাজু আহম্মেদ (৩৫)। তাঁর বাড়ি হাসনাপিটা গ্রামে। নলছিটিতে নিহত ব্যক্তির নাম মতিউর রহমান তালুকদার (৪৫)। তিনি গোদন্ডা গ্রামের বাসিন্দা এবং সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
দুপুর ১২টার দিকে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রাজু আহম্মেদ এবং বেলা দেড়টার দিকে ঘরে টানা বিদ্যুতের তার মেরামতের সময় মতিউর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন।