বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর-ভাবির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হিন্দু পাড়ায় আজ রোববার রাত ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর ও ভাবির মৃত্যু হয়েছে।

তাঁরা হলেন: আশুতোষ নাথ ও রীতা নাথ।
দুজনের পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী আশুতোষ নাথ নতুন পাকা ঘরের বিদ্যুতের কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় রীতা নাথ তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
লোহাগাড়া পল্লী বিদ্যুতের এজিএম তৌহিদুল এরফান বলেন, বিদ্যুতের প্রধান সুইচ বন্ধ না করে বিদ্যুতের কাজ করতে গেলে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন।
বড়হাতিয়া এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক বলেন, কিছুদিনের মধ্যে তাঁদের ওই নতুন বাড়িতে যাওয়ার কথা ছিল। হঠাৎ দুজনের মৃত্যুতে ওই পাড়ায় শোকের ছায়া নেমে আসে।