বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী ইউপি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদের সদস্য সাহেরা বেগম (৪২) মারা গেছেন। গত শনিবার রাতে জামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি শিয়ালকোল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবারের সূত্র জানায়, সদর উপজেলার সদ্যনির্বাচিত শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য সাহেরা বেগম ঘরের টিনের সঙ্গে লাগানো স্টিলের আলমারি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, তাঁর টিনের ঘরটি আগে থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিদ্যুতায়িত হয়েছিল। আলমারিটি ঘরের টিনের সঙ্গে লেগে থাকায় সেটিও বিদ্যুতায়িত হয়ে পড়ে।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাহেরা ২০০৩ সালে সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে ইউপি নির্বাচনেও তিনি নির্বাচিত হন।