বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজোয়ানা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের রবিউল হকের স্ত্রী। পরিবার সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে ঘরের রেফ্রিজারেটরটির বাইরের অংশও বিদ্যুতায়িত হয়। রেজোয়ানা বিষয়টি বুঝতে পাননি। গতকাল দুপুর ১২টার দিকে খাবার বের করার জন্য রেফ্রিজারেটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা রায় তাঁকে মৃত ঘোষণা করেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি