বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোসাম্মৎ নূপুর (৩০)। গতকাল বৃহস্পতিবার নিজের ঘরেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
মোসাম্মৎ নূপুরের দেবর মো. সুমন বলেন, তাঁর ভাবি কদমতলীর মুরাদপুর হাইস্কুল রোডের একটি দোতলা বাসায় থাকতেন। বৃষ্টিতে নিচতলায় পানি জমেছিল। বিকেলের দিকে তিনি একতলার পানি পরিষ্কার করতে যান। সে সময় তাঁর হাত লোহার দরজায় লেগে যায়। দরজাটিতে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। সঙ্গে সঙ্গেই নূপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে ওই বাড়ির বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে নূপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল পাঁচটায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।