বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসাদ আলী (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পৌর শহরের চাঁচকৈড় আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আসাদের বাড়ি নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকায়।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহান বলেন, সকালে বিদ্যালয়ের দ্বিতল ভবনের বর্ধিত তলায় আসাদসহ অন্য শ্রমিকেরা কাজ করছিলেন। অসাবধানতাবশত বিদ্যালয় ভবনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর কনুই লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের নিচে পড়ে যান আসাদ। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।