বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চাচা-ভাতিজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশায় উপজেলার মধ্যনগর মধ্যবাজারে আজ শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, রাজু হরিজন (১৮) ও তাঁর ভাতিজি স্বপ্না হরিজন (৭)।
স্থানীয় সূত্র জানায়, মধ্যনগর মধ্য বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিত্যক্ত একটি বাড়ি রয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ভবনের ছাদে রোদে শুকাতে দেওয়া লাকড়ি আনতে যায় স্বপ্না। এ সময় ছাদে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে। এটা দেখতে পেয়ে চাচা রাজু হরিজন ছাদে গিয়ে স্বপ্নাকে বাঁচানোর চেষ্টা করে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক প্রথম আলোকে ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।