বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোড এলাকার টিলাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন আবুল হোসেন (৫৫) ও তাঁর মেয়ে ফারজানা আক্তার (১৮)। এ ছাড়া তাঁদের বাঁচাতে গিয়ে আবুলের বড় মেয়ে রহিমা আক্তার গুরুতর আহত হন। তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, সকালে আবুল হোসেন পানির পাইপ ঠিক করতে ঘরের চালে ওঠেন। পাইপে বিদ্যুতের তার সংযুক্ত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাবাকে বাঁচাতে ফারজানা আক্তার ওপরে উঠলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের বাঁচাতে রহিমা আক্তার ওপরে উঠলে তিনিও আহত হন। পরে বাড়ির লোকজন তাঁদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে আবুল ও ফারজানাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মো. বেলায়েত হোসেন।