প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (২৮) নামের এক বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় নোভা বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় এ ঘটনা ঘটে। মকবুল হোসেন টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখান থেকে ওই প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি নরসিংদীর শিবপুর থানার বড়তেরকান্দি এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। টঙ্গী থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে মকবুলকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।