বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের কর্মী মো. রাশেদ খানের (২৪) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সালথা উপজেলার জয়কালী নামক স্থানে এ ঘটনা ঘটে। মো. রাশেদ খান নওগাঁর সান্তাহার উপজেলার ভাটপরই গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে। তিনি ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। রাশেদ গতকাল সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।