বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর শাহরিয়ার (২২) মারা গেছেন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের (ব্যাংকিং) শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নগরের হালিশহর আবাসিক এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বাবার সঙ্গে সাগরিকা বাজারে গরু কিনতে যান তানভীর। এ সময় বাজারে টানানো বৈদ্যুতিক তারে তানভীরের হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তানভীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।