বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুয়েটছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবু আশরার গতকাল শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।বুয়েট সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে আহসান উল্লাহ হলের কয়েকজন ছাত্র র্যাগ ডে উপলক্ষে ড. এম এ রশিদ হলে গিয়ে রং ছিটাতে থাকেন। এ সময় রশিদ হলের ছাত্র আবু আশরার হলের ছাদে ওঠেন। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় আশরারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।