বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া শোভনদণ্ডি ইউনিয়নের পশ্চিম রশিদাবাদ গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেমন আরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
তিনি ওই গ্রামের নুরুল আলমের স্ত্রী। এই সময় আবদুর রহমান (১৫) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। নিহত ছেমন আরা বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।