বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদরের পাতিলাখালী বটতলা এলাকায় গতকাল সোমবার গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীন ইসলাম (৫০) নামের এক কাঠ ব্যবসায়ী মারা গেছেন। দীন ইসলামের বাড়ি সদর উপজেলার নাটইখালী গ্রামে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সকালে পাতিলাখালী বটতলা এলাকায় একটি গাছের ডাল কাটতে ওঠেন দীন ইসলাম। ডাল কাটা শেষে নেমে আসার সময় বৈদ্যুতিক তারের ওপর পড়া একটি ডাল সরানোর চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।