বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভিক্ষুকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের জিন্দাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাশার মিয়া (৫৫) নামের শারীরিক প্রতিবন্ধী একজন ভিক্ষুকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা দুইটার দিকে জিন্দাবাজারের লতিফ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতের ঝড়ে বিদ্যুতের একটি তার ছিঁড়ে খুঁটির সঙ্গে লেগে থাকে। বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলে খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বাশার গতকাল বেলা দুইটার দিকে খুঁটির নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাশারের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গিরিশনগর গ্রামে। কোতোয়ালি থানার এসআই লতিফুর রহমান জানান, পরিচয় শনাক্ত করার পর বাশারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।