বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানার অভয় দাস লেনে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজন মারা গেছেন। তাঁরা হলেন: রওশন আরা (৫৫), তাঁর ছেলে রেজা আজিজ (৩৭) ও গৃহকর্মী আকলিমা (২২)। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।