বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তারাটিয়া গ্রামে গতকাল শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে তারাটিয়া গ্রামের একটি পুকুরে পড়েছিল। পরে ওই পুকুরের পানিতে নামলে সাহিদা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়। লাশ উদ্ধার করতে গিয়ে তাঁর ছেলে শাহীনেরও মৃত্যু হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেননি।