বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মান্দারবাড়ী গ্রামে গত বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মান্দারবাড়ী গ্রামের নয়ন মিয়া (৩৮) বুধবার সন্ধ্যায় তাঁর ঘরের ওপর ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সরাতে গিয়ে স্পৃষ্ট হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর মা জায়েদা খাতুন (৬০)। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।এ সময় নয়নের স্ত্রী আবেদা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।