বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার খাসেরভিটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মা ছবিরন বেগম (৪২), ছেলে সাইফুর রহমান (২২) ও সাইফুরের স্ত্রী মমতাজ (২০)।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলামের ভাষ্য, ঝড়বৃষ্টিতে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছিল। সাইফুর রহমান মেইন সুইচ দেখতে যান। সুইচে হাত দিলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে ধরতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর স্ত্রীও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


গতকাল মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গেন্ডাবাড়ীতে ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন বলছেন, ওই ঘরের ওপর দিয়ে টানানো ছিল পল্লী বিদ্যুতের তার। তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘরে আগুন ধরে যায়। এর একদিন পরই আজ এ ঘটনা ঘটল।