বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাগুরায় বাবা ও ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে মারা গেছেন। গতকাল সোমবার সকালে গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বরিশাট গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল শেখ (৬২) ও তাঁর ছেলে মো. ইমরান শেখ (১৮)।পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. আলাউদ্দিন জানান, সকাল সোয়া সাতটার দিকে আউয়াল শেখ ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে বাড়ির কাছে একটি সুপারিগাছ কাটেন। গাছটির কয়েকটি ডাল পাশের একটি সোনালিগাছের সঙ্গে আটকে ছিল। কাটা শেষে তাঁরা সোনালিগাছের ভেতর থেকে গাছটি টেনে বের করছিলেন।এ সময় অসাবধানতাবশত সুপারিগাছটি রাস্তার পাশে ১১ কেভি বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের ওপর গিয়ে পড়ে। এতে বাবা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সুপারিগাছটি কাঁচা থাকায় ওই দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক বলেন, ঘটনাটি মর্মান্তিক। আউয়াল শেখ একজন মুক্তিযোদ্ধা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি এবং তাঁর ছেলে মারা গেছেন। তাই ওই দুটি লাশের ময়নাতদন্ত করা হয়নি।আউয়াল শেখকে গতকাল সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।