চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সফি (৩২) নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি রাউজান উপজেলার কট্টরপাড়া গ্রামে। তিনি আরিফা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে চুয়েটে বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। চুয়েট সূত্রে জানা গেছে, সফি বেলা ১১টার দিকে ইএমই (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং) ভবনের পাশে প্রধান লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে চুয়েটের বিদ্যুৎ রক্ষণাবেক্ষণবিষয়ক কর্মকর্তা মো. মুসা প্রথম আলোকে জানান, ‘চুয়েটের বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় আমাদের অনুমতি নিতে হয়। কিন্তু আমাদের না জানিয়ে সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।