বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গত সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লেদ মিস্ত্রি মঞ্জুরুল ইসলাম (৩৩) মারা গেছেন।মঞ্জুরুল সাতক্ষীরা শহরের মধুমোল্ল্যারডাঙীর মোকছেদ আলীর ছেলে। মঞ্জুরুলের স্বজনেরা জানান, সোমবার রাত আটটার দিকে ড্রিলিং মেশিনে কাজ করার সময় মঞ্জুরুল বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ তাঁকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণার পর পরই বাস টার্মিনালে নেওয়ার পর মঞ্জুরুলের লাশ নড়ে ওঠে। ফলে তিনি বেঁচে আছেন ভেবে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে কয়েক শ শ্রমিক হাসপাতাল চত্বরে জড়ো হয়ে চিকিৎসকের বিরুদ্ধে স্লোগান দেন। চিকিৎসককে না পেয়ে তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, চিকিৎসাবিজ্ঞানে কোনো রোগীর ক্লিনিক্যাল ডেথ হওয়ার পর শিরায় টান পড়ার কারণে নড়ে ওঠা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।