বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মান্নান শেখ (১৮) লোহাগড়ার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের মাহফুজার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মান্নান শেখ ব্রাহ্মণডাঙ্গার আবদুল কায়েমের মালিকানাধীন মুরগির খামারে কাজ করতেন। গতকাল সকালে খামারে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে তাঁর মৃত্যু হয়। লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী বাবুল জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।