প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকায় গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিফাত হাটচন্দ্রা পশ্চিমপাড়া এলাকার ছানোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের ছেঁড়া তার পড়ে পশ্চিমপাড়া এলাকায় বন্ধ থাকা একটি দোকানের টিনে বেড়া বিদ্যুতায়িত হয়ে ছিল। গতকাল সকালে সিফাত ওই বেড়ায় হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।