প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া মনু ফকির বাজারে গতকাল শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহেদুল ইসলাম (১৫) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বড়হাতিয়ার কুমিরাঘোনা এলাকায়। স্থানীয় সূত্র জানায়, শাহেদুল একটি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।