বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শাখা শ্রমিক লীগের সহসভাপতি আহসান আলী (৬২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। উপজেলার বাঘইল পূর্বপাড়ায় গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তিনি নর্থবেঙ্গল পেপার মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরিবারের লোকজন জানান, বিকেলে বাড়ির উঠানে ভেজা কাপড় মেলে দেওয়ার সময় একটি অ্যালুমিনিয়ামের তারে আহসান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী উৎপল কুমার সাহা বলেন, ওই তারের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ হওয়ায় এ ঘটনা ঘটেছে।