বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামে গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বশির পহলান (২১) নামের এক তরুণ মারা গেছেন। বশির দক্ষিণ বড় মাছুয়া গ্রামের আবদুল হাই পহলানের ছেলে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে ১০টার দিকে বশির বাড়ির পাশের শরিফ বাড়ি মসজিদে মুঠোফোন চার্জ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।