বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলবোর্ড লাগাতে গিয়ে চট্টগ্রাম নগরের বাদামতলী মোড়ে টিটু সেন (২৮) নামের একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটু সেনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিরজুড়ি এলাকায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর টিটু সেনের সহযোগী ও আশপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।