প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা খেয়াঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান ইসলাম (২২) নামে এক ইজিবাইকচালক মারা গেছেন। নিহত রায়হান ওই গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাড়ি চালাতেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়হান তাঁর বাড়িতে ইজিবাইকটি চার্জে দেন। ওই অবস্থায় তিনি ইজিবাইকটি মেরামতের চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।