বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাথরঘাটার নজুমিয়া লেনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ লিটন (৩২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ প্রথম আলোকে জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে লিটনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লিটনের বাড়ি কিশোরগঞ্জে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম